সর্বশেষ

নওগাঁর খবর

রানীনগরে ৩৪ লাখ টাকা ছিনতাই, ব্যাংকের তিন কর্মীসহ গ্রেপ্তার ৬

নওগাঁর রানীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের তিন কর্মীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনতাই হওয়া ১ লাখ ৪২ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও সাতটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, অনলাইন জুয়ায় টাকা হারানোর পর ব্যাংকের কয়েকজন কর্মী ছিনতাইয়ের পরিকল্পনায় যুক্ত হন। এ ঘটনায় ব্যাংকের এক কর্মীকে সাজানো ভুক্তভোগী হিসেবে ব্যবহার করা হয়েছিল।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
মান্দা-মহাদেবপুর সীমান্তে বেহাল সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

নওগাঁর মান্দা ও মহাদেবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার একাধিক সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। কোথাও এখনো কাঁচা সড়ক, আবার কোথাও এইচবিবি সড়কের ইট উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষায় কাদায় এবং শুষ্ক মৌসুমে ধুলায় এসব সড়কে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় হাজারো মানুষ।

নওগাঁয় ঢোল-মাদলের সুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন

নওগাঁর পত্নীতলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব ‘কারাম’ আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ঢোল, মাদল ও মন্দিরার ছন্দময় সুরে মেতে উঠেছেন বিভিন্ন আদিবাসী তরুণ-তরুণী। নিজেদের হারিয়ে যেতে বসা ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রত্যয়ে মুখরিত হয়ে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ।

নওগাঁয় ট্রাক ও সিএনজির সংঘর্ষে প্রকৌশলী নিহত, মেয়ে আশঙ্কাজনক

নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাঁপানিয়া বাজার এলাকায় ড্রাম ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সাত বছরের মেয়ে গুরুতর আহত হয়ে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

নওগাঁয় আউশের বাম্পার ফলনের পর ধানের বাজারে ধস, কৃষকের লোকসান

নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও ধানের বাজারে আকস্মিক দরপতনের কারণে চরম লোকসানের মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা। আমদানি বৃদ্ধি ও বোরো মৌসুমের অতিরিক্ত মজুতের অজুহাতে আউশ ধানের দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাজার সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দ্রুত সরকারি পদক্ষেপ না নিলে আসন্ন আমন মৌসুমেও কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতে পারেন।

নওগাঁয় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৮, মোটরসাইকেল জব্দ

নওগাঁর বিভিন্ন উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।